ওভারভিউ
আমাদের টিমে ফার্মেসি ম্যানেজমেন্ট ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সফটওয়্যার পণ্যের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য উদ্যমী, পরিশ্রমী এবং ভালো যোগাযোগ দক্ষতাসম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল ও পদসংখ্যা
🔹ঢাকা:৬ জন
🔹 চট্টগ্রাম:৪ জন
🔹মোট:১০ জন
শিক্ষাগত যোগ্যতা
✅ ন্যূনতম এইচএসসি পাস
✅ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
✅ ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
প্রয়োজনীয় দক্ষতা
✅ সুন্দর, সাবলীল ও আত্মবিশ্বাসের সঙ্গে বাংলায় কথা বলার দক্ষতা থাকতে হবে
✅ ফার্মেসি মালিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য গ্রাহকের সঙ্গে পেশাদার ও কার্যকরভাবে যোগাযোগ করার এবং পণ্য ও সফটওয়্যারের বৈশিষ্ট্য, সুবিধা ও কার্যকারিতা সহজ ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার দক্ষতা থাকতে হবে।
✅ বিক্রয় করার আগ্রহ ও মানসিকতা থাকতে হবে
✅ পরিশ্রমী, দায়িত্বশীল ও যোগাযোগে দক্ষ হতে হবে
✅ ফার্মেসি ও স্বাস্থ্যসেবা খাতের প্রতি আগ্রহ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
বেতন ও সুযোগ-সুবিধা
🔹আকর্ষণীয় বেতন
🔹বিক্রয়ের উপর কমিশনের সুযোগ
🔹পারফরম্যান্স অনুযায়ী অতিরিক্ত ইনসেনটিভ/ সুবিধা
🔹ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
বিশেষ অগ্রাধিকার
যারা সাবলীল ও সুন্দরভাবে বাংলায় কথা বলতে পারেন, মানুষের সঙ্গে সহজে যোগাযোগ তৈরি করতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় করতে আগ্রহী, তাদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।
⭐ আপনি যদি Sales এ আগ্রহী হন এবং মানুষের সঙ্গে সুন্দর ভাবে কথা বলতে পারেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য!
📌 কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম
📌 পদ: Sales Representative
📌 পদসংখ্যা: ১০ জন, (ঢাকা ৬ জন, চট্টগ্রাম ৪ জন)
📌 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস
📌 ইংরেজি: বাধ্যতামূলক নয়
📌 বেতন: আকর্ষণীয় + বিক্রয়ের উপর কমিশন + ইনসেনটিভ
আবেদন
আবেদন করতে আপনার CV পাঠান: cv@tulip-tech.com
গুরুত্বপূর্ণ:
ইমেইলে CV পাঠানোর সময় Subject-এ অবশ্যই “Sales Representative” লিখতে হবে। Subject-এ “Sales Representative” উল্লেখ না করলে আপনার CV স্বয়ংক্রিয়ভাবে বাতিল (Rejected) হয়ে যাবে।